0 0
0
No products in the cart.

রিটার্ন ও রিফান্ড পলিসি

সর্বশেষ সংশোধন: ২০২৫  ·  ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বার্থ সুরক্ষায় প্রণীত
কখন রিটার্ন গ্রহণযোগ্য
  • পণ্য ভাঙা বা ক্ষতিগ্রস্ত অবস্থায় ডেলিভারি হলে  
  • অর্ডারকৃত পণ্যের ভিন্ন পণ্য বা ভুল সাইজ সরবরাহ হলে  
  • পণ্য নষ্ট বা অকার্যকর অবস্থায় পাওয়া গেলে  
  • রিটার্নের জন্য অবশ্যই ডেলিভারি গ্রহণের সময় অথবা তৎক্ষণাৎ পরেই ভিডিও/ছবি ধারণ করে প্রমাণ রাখুন  
  • ক্রেতার ব্যক্তিগত অপছন্দ, রঙ বা স্বাদ পরিবর্তনের কারণে রিটার্ন গ্রহণযোগ্য নয়  
  • ব্যবহারের পর ক্ষতিগ্রস্ত পণ্য রিটার্নযোগ্য নয়  
  • অফার, ডিসকাউন্ট বা বিশেষ প্যাকেজের পণ্যে রিটার্ন ও রিপ্লেসমেন্ট প্রযোজ্য নয়  

গুরুত্বপূর্ণ সময়সীমা
অভিযোগ জানানোর সময়: ২৪ ঘণ্টা
ডেলিভারি গ্রহণের পর থেকে
পণ্য ফেরত পাঠানোর সময়: ৪ কার্যদিবস
অভিযোগ অনুমোদনের পর থেকে
অভিযোগ নিষ্পত্তির সময়: ৭ কার্যদিবস
সহযোগিতা না পেলে নিষ্পত্তি ধরা হবে

রিফান্ডের সময়সূচি

বিকাশ / নগদ / রকেট

অনলাইন কার্ড

ব্যাংক ট্রান্সফার

অ্যাডভান্স পেমেন্ট বাতিল

৭–৯ কার্যদিবস — 

পণ্য ফেরত পাওয়ার পর

১০–১২ কার্যদিবস — 

পণ্য ফেরত পাওয়ার পর

৭–১৪ কার্যদিবস —

পণ্য ফেরত পাওয়ার পর

৭–৯

কার্যদিবস — একই নম্বরে ফেরত

 

রিটার্নের ধাপসমূহ-

১. প্রমাণ সংগ্রহ করুন: 

পণ্য গ্রহণের সময় বা সঙ্গে সঙ্গে ভিডিও বা স্পষ্ট ছবি তুলুন — বাক্সসহ পণ্যের সম্পূর্ণ অবস্থা দেখা যেতে হবে। এটি ছাড়া অভিযোগ যাচাই করা সম্ভব নয়।

২. ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করুন: 

ডেলিভারি গ্রহণের পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে হটলাইনে ফোন বা হোয়াটসঅ্যাপে বার্তা দিন। বার্তায় অর্ডার আইডি, সমস্যার বিবরণ এবং ছবি/ভিডিও যুক্ত করুন।

৩. অনুমোদনের অপেক্ষা করুন:

আমাদের দল প্রমাণ যাচাই করে সিদ্ধান্ত জানাবে। অনুমোদন ছাড়া পণ্য ফেরত পাঠাবেন না — অননুমোদিত রিটার্ন গ্রহণ করা হবে না।

৪. পণ্য ফেরত পাঠান:

অনুমোদনের পর ৪ কার্যদিবসের মধ্যে, বাক্সসহ সম্পূর্ণ পণ্য অক্ষত অবস্থায় কুরিয়ারে বা সরাসরি sunnat.info কার্যালয়ে নিজ দায়িত্বে পাঠান। ইনভয়েস ও অর্ডার আইডি অবশ্যই সংযুক্ত করুন।

৫. রিফান্ড বা রিপ্লেসমেন্ট

পণ্য যাচাইয়ের পর স্টক থাকলে রিপ্লেসমেন্ট, অথবা নিচের সময়সূচি অনুযায়ী রিফান্ড প্রদান করা হবে। রিফান্ডের মাধ্যম আগেই আমাদের জানাতে হবে।


বিশেষ দ্রষ্টব্য:

শাখা-ভিত্তিক পলিসি:

এই পলিসি কেবল sunnat.info অনলাইন শাখার ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্রের অন্য কোনো শাখা থেকে কেনা পণ্য এখানে রিটার্নযোগ্য নয়।

অর্ডার বাতিলের অধিকার: 

অনিবার্য কারণে sunnat.info যেকোনো সময় অর্ডার বাতিল করার অধিকার রাখে। বাতিলের ক্ষেত্রে অগ্রিম পরিশোধিত অর্থ সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।

ডেলিভারি সময় পরিবর্তন: 

স্টক ও পরিস্থিতির কারণে প্রতিশ্রুত ডেলিভারি সময় কিছুটা বিলম্ব হতে পারে।

ফোনে সক্রিয় থাকুন: 

অভিযোগ প্রক্রিয়া চলাকালীন যোগাযোগের নম্বর সক্রিয় রাখুন। ৭ কার্যদিবসের মধ্যে সাড়া না পেলে অভিযোগ নিষ্পত্তি বলে গণ্য হবে।

ফ্রি ডেলিভারি প্রযোজ্য নয়: 

রিটার্ন শিপমেন্টের জন্য কোনো ফ্রি ডেলিভারি সুবিধা দেওয়া হবে না। পণ্য ফেরতের শিপিং খরচ ক্রেতা বহন করবেন, তবে sunnat.info-এর দোষে সমস্যা হলে শিপিং খরচ ফেরত দেওয়া হতে পারে।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy